প্রকাশ : ... | ... | ...

চিটাগাংরোড সড়ক ও জনপথে গড়ে উঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : আজ ০৫ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সার্বিক সমন্বয়ে নারায়ণগঞ্জ চিটাগাংরোড বাস স্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথের অধিগ্রহণকৃত ভূমিতে গড়ে উঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর উদ্যোগে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন চিটাগাংরোড বাস স্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথের অধিগ্রহণকৃত ভূমিতে গড়ে উঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ উচ্ছেদ কার্যক্রমে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করেন। অভিযানে নেতৃত্ব নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।