| ছবি: সংগৃহীত।
চন্দ্রিমা উদ্যানে আনসারের তৎপরতায় ১০ ছিনতাইকারী আটক ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের শেরেবাংলা নগর থানাধীন চন্দ্রিমা উদ্যানে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টায় একটি সংঘবদ্ধ ছিনতাইচক্রের তৎপরতা নস্যাৎ করে দেন দায়িত্বরত আনসার সদস্যরা। প্রায় ১০ জনের একটি দল উদ্যানে প্রবেশ করে সেখানে অবস্থানরত ৫ জন দর্শনার্থীর কাছ থেকে ২টি মোবাইল সেট ছিনতাই করে। ঘটনার সঙ্গে সঙ্গে ভুক্তভোগীরা দায়িত্বে থাকা আনসার সদস্যদের বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে গার্ডের পিসিসহ উপস্থিত আনসার সদস্যরা দ্রুত অভিযান পরিচালনা করে ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হন। পরে বিষয়টি সংস্থা কর্তৃপক্ষকে অবহিত করা হয়। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক ১০ জন ছিনতাইকারীকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। দায়িত্বরত আনসার সদস্যদের এই তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে উদ্যানের দর্শনার্থীরা স্বস্তি প্রকাশ করেন এবং তাদের দায়িত্বনিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।