প্রকাশ : ... | ... | ...

কটিয়াদীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতাচেষ্টা পণ্ড, বিপুল পরিমাণ লগি-বৈঠা জব্দ


সংযুক্ত ছবি

​কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। উপজেলার একটি স-মিল থেকে নাশকতার উদ্দেশ্যে বিশেষভাবে প্রস্তুত করা বিপুল পরিমাণ লগি-বৈঠা জব্দ করা হয়েছে। ​বুধবার (১৮ নভেম্বর) রাতে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার ধুলদিয়া ইউনিয়নের একটি স-মিলে এই বিশেষ অভিযান পরিচালনা করে। ​পুলিশ সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ডাকা কথিত লকডাউন কর্মসূচিকে ঘিরে এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব লগি-বৈঠা বিশেষভাবে তৈরি ও মজুত করা হয়েছিল। পুলিশের সময়োপযোগী ও কঠোর এই পদক্ষেপে বড় ধরনের সহিংসতা বা নাশকতার হাত থেকে রক্ষা পেয়েছেন কটিয়াদী উপজেলার সাধারণ মানুষ। ​এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের দ্রুত শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে জোরেশোরে চলমান রয়েছে।