প্রকাশ : ... | ... | ...

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যুবদল, আলিফ উদ্দিন রুবেলের নেতৃত্বে ত্রাণ বিতরণ


সংযুক্ত ছবি

নিয়াজ,চট্টগ্রাম : মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যুবদলের উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন জলাবদ্ধতা ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুব সংগঠক আলিফ উদ্দিন রুবেল। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় আলিফ উদ্দিন রুবেল বলেন, “প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের দুর্ভোগ লাঘবে যুবদলের নেতাকর্মীরা মাঠে থেকে কাজ করে যাচ্ছেন এবং এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” ত্রাণ বিতরণে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। তারা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মানবিক সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।