প্রকাশ : ... | ... | ...

কুমিল্লায় র‍্যাব-১১’র অভিযানে ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলার সদর দক্ষিণ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। র‍্যাব-১১ জানায়, ২৩ এপ্রিল ২০২৬ রাতে সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানাধীন রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ শুকুর আলী (৪৫) ও মোঃ রহিম শেখ (২৬) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিল। র‍্যাব জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।