প্রকাশ : ... | ... | ...

৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, সোনারগাঁও থানার অভিযান


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক।

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ নারায়ণগঞ্জ: সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহর তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল ২১ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে আষারিয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্টে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস (এশিয়া লাইন পরিবহন, নম্বর: ঢাকা মেট্রো-ব-১৪-৪৭৫৫) তল্লাশি করা হয়। এ সময় বাস থেকে রুহুল আমিন (২৭) নামের এক ব্যক্তিকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার চান্দলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম গাজী সরকার এবং মাতার নাম পারভিন বেগম। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।