প্রকাশ : ... | ... | ...

সোনারগাঁওয়ে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার


সংযুক্ত ছবি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ফাহিমা খানম (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আসাদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফাহিমা খানমকে তার হেফাজতে থাকা ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফাহিমা খানম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার চান্দখলা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।