প্রকাশ : ... | ... | ...

সোনারগাঁওয়ে ১ কেজি গাঁজাসহ কিশোরী আটক


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত।

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোরীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহ’র তত্ত্বাবধানে এসআই মো. সামরুল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল গত ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে একটি চেকপোস্ট স্থাপন করে। এসময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশীকালে মীম আক্তার ছামিরা (১৪) নামের এক কিশোরীকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে নীল পলিথিনে মোড়ানো আনুমানিক ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক কিশোরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।