প্রকাশ : ... | ... | ...

সিদ্ধিরগঞ্জে ১৫০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও ১৭৫ পুরিয়া হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও ১৭৫ পুরিয়া হেরোইনসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ৭ জুন রাত ৮টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি আব্দুল আলীপুল এলাকায় অভিযান চালিয়ে মোঃ রোস্তম আলী (৫০), বিজয় প্রকাশ মন্টু (২২) ও আরিফ হোসেন (২০)-কে গ্রেফতার করা হয়। এরপর একই দিন সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডস্থ এসও রোড শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে অভিযান চালিয়ে মোঃ মিলন হোসেন (২৫) ও শান্ত (২৫)-কে আটক করা হয়। পরে রাত ১০টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শ্রাবন্তী (২১)-কে গ্রেফতার করে পুলিশ। এছাড়া দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে উত্তর আজিবপুরে হাবিব উল্লাহ বাহার কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোঃ আবু তাহের বেংগা (৩৫)-কে আটক করা হয়। গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং ১৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করেছে পুলিশ। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে, গ্রেফতার হওয়া রোস্তম আলীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বে ৫টি মাদক মামলা এবং একটি অপহরণ ও ধর্ষণ মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।