প্রকাশ : ... | ... | ...

শ্রীমঙ্গলে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক।

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে ৩ (তিন) কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর মোঃ আনিছুর রহমান ও এএসআই আবু তালেবের নেতৃত্বে একটি অভিযানিক টিম অভিযান পরিচালনা করে। এ সময় শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের সুনগইড় প্রাইমারি স্কুলের সামনে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহনের সময় মোঃ ফরিদুজ্জামান মাসুদ (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। সে সুনগইড় এলাকার মৃত আসকিন মিয়ার ছেলে। পরে তার দেহ তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।