প্রকাশ : ... | ... | ...

রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার


সংযুক্ত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (২৭ জুলাই) ভোর ৪টা ৫০ মিনিটে রূপগঞ্জ থানার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় কবির মিয়ার বাড়ির সামনের একটি কাঁচা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি-জোন) ইন্সপেক্টর (নিঃ) আব্দুল মান্নানের তত্ত্বাবধানে এবং এসআই (নিরস্ত্র) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন— মো. সাকিব (২৫), মোহাম্মদ হোবাইব (২৭), মো. রাশেদুল ইসলাম (২৪) ও মো. নাইমুর রহমান (২৬)। তাদের হেফাজত থেকে মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট (প্রায় ৫০ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।