প্রকাশ : ... | ... | ...

ফতুল্লায় ৩৭৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক।

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৩৭৫ গ্রাম গাঁজাসহ মোঃ সোহান (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ফতুল্লা মডেল থানাধীন পিলকুনি ভোড়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সোহান মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মুন্সিকান্দি গ্রামের বাসিন্দা। তার পিতা সাইদুল ইসলাম ও মাতা নিপা বেগম। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পিলকুনি এলাকায় খোকন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুরের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে পিলকুনি ভোড়া মসজিদ এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সোহানকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগের ভেতর কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ হাজার ৫০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহান স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গোপনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার ১৯(ক) উপধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অবৈধ মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।--আইনশৃঙ্খলা বাহিনী ফতুল্লা মডেল থানার ওসি সব সময় বলে মাদক ব্যবসায়ী যেই হোক না কেন কোন ছাড় দেওয়া হবে না মাদক নিয়ে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন।