প্রকাশ : ... | ... | ...

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাক থেকে মো. আজিজুল হক নামের এক উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।


সংযুক্ত ছবি

নিহত মো. আজিজুল হক দুই মাস আগে রাঙামাটি জেলার কাউখালী থানা থেকে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় যোগদান করেন। তিনি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে। লোহাগাড়া থানা সূত্রে জানায়, মো. আজিজুল হকের চাকরিজীবনের বয়স ছিল প্রায় ৩২ বছর। তার দুই স্ত্রী, প্রথম সংসারের এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারেও এক ছেলে সন্তান রয়েছে। নিহতের স্ত্রী জেসমিন বেগম বলেন, ‘আমাকে পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে আমার স্বামী আজিজুল হকের মৃত্যু হয়েছে। গত চার দিন ধরে তিনি বুকে ব্যাথা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।’