প্রকাশ : ... | ... | ...

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

| ছবি: সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ-এ শিক্ষার্থীদের মানসিক ও চারিত্রিক উৎকর্ষ নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনূর খান। সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, মানসিক বিকাশ ও শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের মধ্যে সমন্বিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।