প্রকাশ : ... | ... | ...

নারায়ণগঞ্জ সদর উপজেলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সাপ্তাহিক ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালিত হয়েছে। শনিবার (৩০ মে ২০২৬) ফতুল্লা ইউনিয়নে অনুষ্ঠিত এ অভিযানে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির। উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর-এর উদ্যোগে এবং ফতুল্লা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সড়ক, ড্রেন ও জনসমাগমস্থল পরিষ্কার করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনগণের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসক এ সময় ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় প্রতি শনিবার নিয়মিতভাবে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালনা করা হচ্ছে। স্থান: ফতুল্লা ইউনিয়ন, নারায়ণগঞ্জ সদর উপজেলা তারিখ: ৩০ মে ২০২৬ (শনিবার)