প্রকাশ : ... | ... | ...

নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে নির্মিত ৭০ টন ফ্লোটিং ক্রেন নৌবাহিনীর কাছে হস্তান্তর


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া: নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে নির্মিত ৭০ টন ধারণক্ষমতাসম্পন্ন একটি ফ্লোটিং ক্রেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, নারায়ণগঞ্জ প্রাঙ্গণে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। অনুষ্ঠানে নৌবাহিনী, জেলা প্রশাসন এবং ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেশীয় প্রযুক্তি ও দক্ষ জনশক্তির সমন্বয়ে নির্মিত এ ফ্লোটিং ক্রেন নৌবাহিনীর বিভিন্ন অপারেশনাল ও কারিগরি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।