প্রকাশ : ... | ... | ...

নারায়ণগঞ্জে শুরু ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত।

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ নারায়ণগঞ্জ, ২৫ এপ্রিল ২০২৬ (শনিবার): নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে শুরু হয়েছে ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, এমপি এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোঃ নূরুল বাসির। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী ‘সোনালি আঁশ’ হিসেবে পরিচিত। পরিবেশবান্ধব পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি এবং নতুন নতুন পাটজাত পণ্যের প্রসারে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম। তিনি পাটশিল্পের উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বাড়াতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় দেশীয় বিভিন্ন উদ্যোক্তা ও প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পাটজাত পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাচ্ছেন। মেলাটি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। মেলায় পাট দিয়ে তৈরি আধুনিক ও ব্যবহারিক নানা ধরনের পণ্যের সমাহার দেখা যাচ্ছে, যা দর্শনার্থীদের আকৃষ্ট করছে।