প্রকাশ : ... | ... | ...

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক।

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে “জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল, ২০২৬ খ্রি.) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি এবং বিভিন্ন দপ্তরের সমন্বয় জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন। সভায় জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।