প্রকাশ : ... | ... | ...

নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক।

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির। তার উপস্থিতিতে দিবসটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার, সিনিয়র জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা। এছাড়াও অনুষ্ঠানে সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যা আইনগত সহায়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখ্য, জাতীয় আইনগত সহায়তা দিবসের মূল উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করা এবং এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।