দেন এবং হেপাটাইটিস শনাক্তে পরীক্ষা ও সময়মতো চিকিৎসার পরামর্শ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরাম হোসেন। সঞ্চালনা করেন লিভার কেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ডা. তারেক শামস। এতে চিকিৎসক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও লিভার রোগীরা উপস্থিত ছিলেন। লিভার কেয়ার সোসাইটির কার্যক্রমের প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, হেপাটাইটিস ও লিভার রোগ নিয়ে জনসচেতনতায় প্রতিষ্ঠানটির ভূমিকা গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কাজ সম্প্রসারণে সহযোগিতা করা হবে।