প্রকাশ : ... | ... | ...

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসক মো. রায়হান কবিরের


সংযুক্ত ছবি

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া: প্রতিনিধি নারায়ণগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন এবং শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিন। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধকরণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।