| ছবি: নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের অংশগ্রহণে ‘গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিলুফা ইয়াসমিন, উপ-পরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, নারায়ণগঞ্জ। প্রশিক্ষণে উপজেলা রিসোর্স টিমের সদস্যরা অংশগ্রহণ করেন। এতে গ্রাম আদালতের কার্যক্রম, বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া, স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।