প্রকাশ : ... | ... | ...

আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নারায়ণগঞ্জে ৫ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের উদ্বোধন


সংযুক্ত ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় আত্মকর্মসংস্থান সৃষ্টি ও তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৫ দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) Climate Resilient Campus Initiative-এর আওতায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তন, নারায়ণগঞ্জ সদরে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন। এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির মাশরুম চাষের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন ও নতুন উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মাশরুম চাষকে সম্ভাবনাময় কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাশরুম চাষের আধুনিক পদ্ধতি, উৎপাদন, পরিচর্যা ও বিপণনসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।