| ছবি: সংগৃহীত
পাওনা টাকা নিয়ে বিরোধে ছুরিকাঘাত, বগুড়ায় নিহত- ১ আদালতে মামলা করায় ক্ষোভ—চিকিৎসাধীন অবস্থায় শজিমেকে মৃত্যু স্টাফ রিপোর্টার বগুড়া সদর উপজেলার ফাঁপোর খন্দকারপাড়া এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে আরিফুল ইসলাম মুন্না (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরিফুল ইসলাম মুন্না ওই এলাকার স্থায়ী বাসিন্দা। জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধের ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেন। এ ঘটনার জেরে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।