প্রকাশ : ... | ... | ...

নারায়ণগঞ্জে জল্লারপাড় লেকে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক।

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া ১৭ এপ্রিল ২০২৬ খ্রি. রোজ শুক্রবার, আসর নামাজের পর নারায়ণগঞ্জের জল্লারপাড় লেকে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। নিহতরা আপন দুই ভাই এবং তাদের বাড়ি নারায়ণগঞ্জের কাশিপুর এলাকায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তারা একসাথে লেকে নামলে হঠাৎ পানিতে তলিয়ে যায়। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে তাদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার শেষে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।