প্রকাশ : ... | ... | ...

কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু


সংযুক্ত ছবি

কুরাইশী নামে দুই বছরের এক শিশু কন্যা পরিবারের অজান্তে পুকুরের পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে। সোমবার ১৬ নভেম্বর বেলা একটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে নেঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।