প্রকাশ : ... | ... | ...

উত্তরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


সংযুক্ত ছবি

| ছবি: উত্তরা নিউজ।

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে উত্তরা পূর্ব থানাধীন বিএনএস-এর সামনে ময়মনসিংহ-ঢাকাগামী সড়কের বিআরটিএ লেনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে সড়কের উপর গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ভিকটিমের পরিচয় শনাক্তের জন্য পিবিআইয়ের একটি দল কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উত্তরা পূর্ব থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।