নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউলুপের আশপাশে এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—ভোলার ইলিশা এলাকার মোঃ মফিজুর (৪০), সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকার রুহুল আমিন (৪৮), বরিশালের মুলাদী এলাকার মোঃ রুবেল (২৮) এবং সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মোঃ সোহেল (৪২)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সক্রিয় সদস্য এবং তাদের মধ্যে কয়েকজন মিছিলেও অংশগ্রহণ করেছেন। এছাড়া তারা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।