প্রকাশ : ... | ... | ...

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৭, মাদক ব্যবসায়ী ১২


সংযুক্ত ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ১২ জন মাদক ব্যবসায়ী, ৪৫ জন মাদকসেবী, ২০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, তিনজন ছিনতাইকারী, নিয়মিত মামলার ছয়জন আসামি, অন্যান্য মামলায় ছয়জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচজন সদস্য রয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। থানাভিত্তিক গ্রেফতারের চিত্র নারায়ণগঞ্জ সদর থানা: ৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী, পাঁচ মাদকসেবী ও তিন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ফতুল্লা মডেল থানা: ২০৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী, একজন মাদকসেবী, ছয় ওয়ারেন্টভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা: ৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী, চার মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বন্দর থানা: সাত মাদকসেবী, তিন ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য ধারার ছয় আসামিসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোনারগাঁও থানা: ১৪ মাদকসেবী, দুই ছিনতাইকারী, দুই ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। রূপগঞ্জ থানা: ৬৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী, ১৪ মাদকসেবী, একজন ছিনতাইকারী, দুই ওয়ারেন্টভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আড়াইহাজার থানা: ওয়ারেন্টভুক্ত তিনজন ও নিয়মিত মামলার চার আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, মাদকদ্রব্য উদ্ধার ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।