প্রকাশ : ... | ... | ...

কুমিল্লায় ৫০ অভিযানে গ্রেপ্তার ১০০


সংযুক্ত ছবি

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি। কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ২২৪ পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় জেলার সব থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে বিভিন্ন এলাকায় একযোগে ৫০টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ২১ জন মাদক ব্যবসায়ী ও ৭৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। জেলা পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছে জেলা পুলিশ