মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগীনি ইউনিয়ন সোমপাড়া গ্রামে অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স বৌদ্ধ মন্দিরে আজ শনিবার ১৪ই নভেম্বর সকাল ১১ টায় ধর্মীয় কঠিন চীবরদান সম্প্রীতি সম্মেলন আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এ-সময় উপস্থিতি ছিলেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন (পিপিএম বার) ও সদর উপজেলার সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বৌদ্ধ সম্প্রদায়ের ব্যক্তিবর্গ। এছাড়াও প্রধান উপস্থিতি ছিলেন, বাংলাদেশের বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ দায়িত্ব পদে সভাপতি: শ্রীসদ্ধম্মশাসনধ্বজ ভদন্ত ড.বুদ্ধপ্রিয় মহাথের আগমন। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন (পিপিএম বার) ও সদর উপজেলার সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব শুরুতেই অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটির সার্বিক পরিবেশ ও আয়োজন ঘুরে দেখেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে মুন্সিগঞ্জের বজ্রযোগিনীতে জন্মগ্রহণকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এর অবদান ও বহুমুখী প্রতিভার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে অতীশ দীপঙ্কর ও গৌতম বুদ্ধের মানবতাবাদী দর্শন ও আদর্শ অনুসরণের মাধ্যমে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে প্রত্যেকের নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” তিনি আরও উল্লেখ করেন, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সর্বদা পাশে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। জেলা প্রশাসক মহোদয় কমপ্লেক্সের সম্প্রসারণ ও উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিশেষে তিনি আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন। এঅনুষ্ঠানটি সম্পন্ন আয়োজিত করেন অতীশ দীপঙ্কর জন্মভিটায় মেমোরিয়াল কমপ্লেক্স বৌদ্ধ মন্দিরের প্রধান পরিচালিত অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থের।