প্রকাশ : ... | ... | ...

মানবিক সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দেওভোগ মাদ্রাসা মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত।

মানবিক সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দেওভোগ মাদ্রাসা মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানের ৯ম দিবসে মানবিক সমাজ কল্যাণ পরিষদ–এর উদ্যোগে দেওভোগ মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। রমজানের তাৎপর্য ও মানবিক মূল্যবোধ তুলে ধরে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, মানবিক সমাজ কল্যাণ পরিষদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন। মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদান করাই সংগঠনের উদ্দেশ্য। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।