প্রকাশ : ... | ... | ...

বরিশালে শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্তির পথে শারদীয় দুর্গাপূজা


সংযুক্ত ছবি

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলায় শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সমাপ্তির পথে শারদীয় দুর্গাপূজা। জেলা পুলিশের তৎপরতায় জেলার বিভিন্ন পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপদ পরিবেশে উৎসব উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করতে বরিশালের পুলিশ সুপার তাঁর নির্দেশনা ও প্রত্যক্ষ নেতৃত্বে পরিচালিত নিরাপত্তা কার্যক্রমের ধারাবাহিকতায় বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী দেবালয় মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার দুর্গাপূজার শেষ মুহূর্ত পর্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের আনন্দ নির্বিঘ্নে উপভোগ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির স্থানীয় নেতৃবৃন্দ। ধর্ম যার যার, নিরাপত্তা সবার—সবার সম্মিলিত সহযোগিতায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে নিরাপদে উদযাপিত হোক শারদীয় দুর্গাপূজা।