নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি, শ্রমিকদের কল্যাণ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভায় সংসদ সদস্য, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় শিল্পাঞ্চলে শ্রমিকদের সার্বিক কল্যাণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্থিতিশীল কর্মপরিবেশ বজায় রাখা এবং বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় শিল্পাঞ্চলের শ্রম পরিস্থিতির উন্নয়ন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং বিদেশগামী কর্মীদের নিরাপদ অভিবাসন প্রক্রিয়া আরও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিস্তারিত দেখুন দৈনিক বাংলাদেশ দিগন্তের প্রতিবেদনে।