প্রকাশ : ... | ... | ...

গলাচিপায় কেয়ার অ্যালার্ট প্রজেক্টের অবহিতকরণ সভা: দুর্যোগ ঝুঁকি হ্রাসে আগাম প্রস্তুতির আহ্বান।


সংযুক্ত ছবি

মোঃ হাফিজুল ইসলাম শান্ত স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১১ নম্বর চরকাজল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে 'কেয়ার অ্যালার্ট ফেজ-২' প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা 'জাগোনারী'র বাস্তবায়নে রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন জাগো নারী-র কেয়ার অ্যালার্ট প্রকল্পের ব্যবস্থাপক আল-মামুন। তিনি জানান, দুর্যোগের ঝুঁকি বাস্তবে রূপ নেওয়ার আগেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় কর্তৃপক্ষকে কার্যকর আগাম পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত ও সক্ষম করে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রকল্পটি গলাচিপা উপজেলার চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নে বাস্তবায়িত হবে। চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ইউনিয়ন পরিষদের সর্বস্তরের সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবী, এনজিও প্রতিনিধি, সমাজসেবক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। সভা শেষে উপস্থিত জনপ্রতিনিধি ও স্টেকহোল্ডাররা প্রকল্পের সফল বাস্তবায়নে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে একটি করে লেবু গাছের চারা বিতরণ করা হয়।