প্রকাশ : ... | ... | ...

ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক


সংযুক্ত ছবি

ড্রাগ ইন্টারন্যাশনালের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে দুপুর ১টা ৫৫ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে আসার পর গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি; ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন এবং ঢাকা জেলার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। অগ্নিকাণ্ডের বিষয়ে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ব্রিফিংয়ে মহাপরিচালক আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি তুলে ধরেন। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।