| ছবি: নিজস্ব প্রতিবেদক।
শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। ববিবার (১৭ মে) সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দৃলাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুচিত্রা রাণী পন্ডিত, খাদ্য গুদাম কর্মকর্তা গুলশানা খাতুন সহ রাজনৈতিকনেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, চাল কল মালিক ও কৃষকরা। উল্লেখ্য, শেরপুরের শ্রীবরদীতে চলতি বোরো মৌসুমে ৩ শত ৬৮ মেট্রিক টন চাল ও ২ হাজার ১৪৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি, মোবাইল : ০১৭২০-৩৬৫৪৬৩, তারিখ : ১৭-৫-২০২৬ খ্রী:।