প্রকাশ : ... | ... | ...

রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদের বিদায় সংবর্ধনা দিল আরএমপি


সংযুক্ত ছবি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম-এর বদলিজনিত বিদায় উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ডিআইজি মোঃ আশিক সাঈদের সঙ্গে দীর্ঘদিনের পেশাগত ও ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করেন। এ সময় তাঁরা তাঁর কর্মদক্ষতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। বিদায়ী অতিথির বক্তব্যে ডিআইজি মোঃ আশিক সাঈদ রাজশাহী রেঞ্জে দায়িত্ব পালনকালের বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতির কথা তুলে ধরেন। তিনি দায়িত্ব পালনের সময় আরএমপির পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও প্রয়োজনীয় দিকনির্দেশনার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ ছাড়া পারস্পরিক পেশাদারিত্ব, সৌহার্দ্য ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনে আরএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে আরএমপির সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালে মোঃ আশিক সাঈদের বিভিন্ন অবদান ও সহযোগিতার কথা তুলে ধরেন। আরএমপির বিভিন্ন কার্যক্রমে তাঁর মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বিদায়ী ডিআইজির পরবর্তী কর্মজীবন ও ব্যক্তিজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানের একপর্যায়ে আরএমপির পক্ষ থেকে বিদায়ী ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মোঃ শামীম হোসেন; আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) পদে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সদর) পদে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদসহ রাজশাহী রেঞ্জ ও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিস্তারিত দেখুন দৈনিক বাংলাদেশ দিগন্ত প্রতিবেদনে।