নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ফতুল্লা মডেল থানা পরিদর্শন করেছেন। সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় তিনি ফতুল্লা মডেল থানা পরিদর্শন করেন। এ সময় থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি সেবার বিভিন্ন দিক পর্যালোচনা করেন তিনি। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসাইন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম, পুলিশ পরিদর্শক (অপারেশনস) আজিজুর রহিমানসহ থানার অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।