প্রকাশ : ... | ... | ...

পেশাদারিত্ব ও জনসেবায় অবদানের স্বীকৃতি পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান


সংযুক্ত ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের হাতে সম্মানজনক পিপিএম-সেবা পদক তুলে দেন। পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের এ অর্জন তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এই গৌরবময় অর্জনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। এ সম্মাননা জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব আরও নিষ্ঠা, দক্ষতা ও সাহসিকতার সঙ্গে পালনের পাশাপাশি জনসেবায় আরও বেশি নিবেদিত হতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।