প্রকাশ : ... | ... | ...

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ ২ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত।

মোঃ মুজাহিদুল ইসলামঃ গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় একটি বিদেশি পিস্তলসহ ২ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার ২৩ শে এপ্রিল ২০২৬ ইং তারিখ ভোর রাতে টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। একইদিন দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মহিউদ্দিন আহমেদ। গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) ও লালমনিরহাট জেলা সদর নয়া কুঠিরপাড়া গ্রামের মৃত হাফেজ নুর রহমান এর ছেলে শরিফুল আলম আরিফ (৩২)। সংবাদ সম্মেলনে মহিউদ্দিন আহমেদ বলেন, সম্প্রতি পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত জসিম ও আরিফকে গ্রেফতার করার পর তাদের দেওয়া তথ্য মতে পাঠান পাড়া এলাকার জনৈক মজিবর রহমানের বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষ থেকে অস্ত্র ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।