প্রকাশ : ... | ... | ...

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

| ছবি: জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইনস ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা এবং দুপুর ১২টায় জুন মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মাসিক কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় তুলে ধরেন। এ সময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সভায় দায়িত্ব পালনে বিশেষ অবদান ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন আড়াইহাজার থানার এসআই অজিত চন্দ্র বর্মন। শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার পান ফতুল্লা থানার এএসআই মো. আব্দুল হামিদ খান। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সম্মাননা লাভ করেন ফতুল্লা থানার এসআই নন্দন চন্দ্র সরকার। এ ছাড়া শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে ট্রাফিক শাখার সার্জেন্ট মো. সাইফুল ইসলাম এবং শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে এসআই মো. শরীফুল হাসান পুরস্কৃত হন। ক্লুলেস মামলা উদ্ঘাটনে বিশেষ ভূমিকা রাখায় ফতুল্লা থানার এসআই মো. রফিক (বিপিএম), এসআই নন্দন চন্দ্র সরকার, এএসআই মনির হোসেন এবং রূপগঞ্জ থানার এসআই মো. ফজলে রাব্বীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও দায়িত্বশীল ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে জেলা বিশেষ শাখার এসআই মো. শরীফ হোসেন, এসআই আশরাফুল সিকদার, এএসআই মো. সোহেল চৌধুরী, ওয়াচার কনস্টেবল জাহাঙ্গীর আলম এবং কনস্টেবল তারেক মিয়াকে পুরস্কৃত করা হয়। পরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জুন ২০২৬ মাসে জেলার বিভিন্ন মামলার অগ্রগতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে উপস্থাপন করেন। উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় র‍্যাব, পিবিআই, সিআইডি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।