| ছবি: নিজস্ব প্রতিবেদক।
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন আনোয়ারা সার্কেলে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে জনাব মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। তিনি আজ আনোয়ারা সার্কেলের দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সার্কেলের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নবাগত এ কর্মকর্তা দায়িত্ব পালনের শুরুতেই আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার করা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জনগণের আস্থা ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রাম জেলা পুলিশ আশা প্রকাশ করেছে যে, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাদারিত্ব আনোয়ারা সার্কেলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।