প্রকাশ : ... | ... | ...

আইজিপির সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


সংযুক্ত ছবি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২০ জুন ২০২৬ বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা আজ শনিবার (২০ জুন) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের জনগণের আর্জেন্টিনার প্রতি ব্যাপক আগ্রহ ও সমর্থনের প্রশংসা করেন এবং এ বিষয়টি বিশ্বব্যাপী তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন। এ সময় আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও আর্জেন্টিনার পুলিশের মধ্যে সমন্বয় জোরদার এবং নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, বাংলাদেশের জনগণের ফুটবলপ্রেম ও আর্জেন্টিনার প্রতি বিশেষ ভালোবাসা বিশ্বব্যাপী তুলে ধরতে রাষ্ট্রদূতের আগ্রহে সন্তোষ প্রকাশ করেন তিনি। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।