| ছবি: নিজস্ব প্রতিবেদক।
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক মিলনায়তনে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি এই সভার আয়োজন করে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম। তিনি নকলমুক্ত পরিবেশ রক্ষায় শিক্ষক, প্রশাসন ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ ও সমিতির সভাপতি মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি। সাবেক সংসদ সদস্য মোহাঃ লতিফুর রহমানসহ রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও স্থানীয় কলেজের অধ্যক্ষবৃন্দ। বক্তারা পরীক্ষায় কঠোর নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীদের নৈতিকতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষক প্রশিক্ষণ ও পাঠদান পদ্ধতি আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সভায় জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে নকলমুক্ত পরীক্ষা গ্রহণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।