| ছবি: নিজস্ব প্রতিবেদক।
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাইলেন শেরপুর - ৩ ( শ্রীবরদী - ঝিনাইগাতী ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি মাহমুদুল হক রুবেল । ৫ এপ্রিল রবিবার বিকেলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিএনপির নির্বাচনী জনসভায় ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেছেন, 'জামায়াত যেন টাকা দিয়ে ভোট কিনতে না পারে তাই ১২ তারিখের নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার বিকাশের লেনদেন এক হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রেখেছিল। । নির্বাচনের আর তিনদিন বাকী, নির্বাচনের আগের দুই রাত আমাদের পাড়া-মহল্লায় পাহাড়া দিতে হবে।’ তিনি বিএনপির নেতা- কর্মীদের সতর্ক করে বলেন আপনারা কেউ আইন নিজের হাতে গ্রহণ করবেননা। তবে কেউ টাকার বিনিময়ে ভোট কিনতে আসলে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার পরামর্শ দেন জনসভায় তিনি আরও বলেন, জামায়াত ইনসাফের কথা বলে, শরীয়াহ আইনের কথা বলে কিন্তু ১২ তারিখের নির্বাচনের পরে তাদের উচ্ছৃঙ্খলতা ও উস্কানিমূলক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র নির্বাচনে জয় লাভ করার জন্যই তারা নির্বাচনের আগে এসব কথা বলেছিল।' পরিশেষে, ভেদাভেদ ভুলে রাজনৈতিক সহাবস্থান বজায় রেখে শ্রীবরদীকে মডেল উপজেলা ও মডেল পৌরসভা করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দলমত নির্বিশেষে সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনসভা শেষ করেন তিনি। শ্রীবরদী উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, শ্রীবরদী পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রউফ, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, শ্রীবরদী শিল্প ও বনিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন, পূজা উদযাপন কমিটির সভাপতি সম্ভু সাহা প্রমূখ। বক্তারা এলাকার উন্নয়নের স্বার্থে নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান। জনসভায় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নেতা–কর্মী অংশ নেন। এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন। উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়। নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ (দাঁড়িপাল্লা) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ মার্কসবাদী) মিজানুর রহমান (কাঁচি)।