প্রকাশ : ... | ... | ...

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নজর কারা বিশাল শোডাউন।


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক।

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুর যাত্রাকে কেন্দ্র করে ব্যাপক শোডাউনের মাধ্যমে অভ্যর্থনা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে মহানগর যুবদলের নেতাকর্মীরা। ‎ ‎শনিবার (১৬ মে) সকাল থেকেই সিদ্ধিরগঞ্জের মৌচাক থেকে মাদানীনগর মাদ্রাসা সংলগ্ন মহাসড়কের একপাশে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। সকাল সোয়া নয়টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর মহাসড়ক অতিক্রম করার সময় নেতাকর্মীরা দুই হাত নেড়ে তাকে অভ্যর্থনা জানান। ‎ ‎এসময় তারেক রহমানও গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা ও সালাম বিনিময় করেন। এতে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ‎ ‎মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, আহসান খলিল শ্যামল, জাকির হোসেন সেন্টু, সাইফুল আলম সজিবসহ আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, ফয়েজ উল্লাহ সজল, আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, অ্যাডভোকেট শাহিন খান, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আব্দুল কাদির, আশরাফুল ইসলাম তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সালসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।