| ছবি: নিজস্ব প্রতিবেদক।
শরিফুল ইসলাম সিয়াম: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে প্রথম ধাপে বিভিন্ন পদে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় জেলা মজলিস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। এসময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, মুফতি মুসা কাসেমী, মুফতী শেখ শাব্বীর আহমাদসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ঘোষিত প্রার্থীদের মধ্যে বন্দর উপজেলা চেয়ারম্যান পদে মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন এবং সদর উপজেলা চেয়ারম্যান পদে মহানগর সেক্রেটারি ইলিয়াস আহমদের নাম ঘোষণা করা হয়। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন খন্দকার হাফেজ আওলাদ। এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর পদেও একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন— ২নং ওয়ার্ডে হাবিবুর রহমান তালুকদার, ৩নং ওয়ার্ডে মাওলানা নুর হুসাইন নূরানী, ৪নং ওয়ার্ডে মুফতি জাকারিয়া ফরহাদ, ৫নং ওয়ার্ডে মাওলানা সিফাতুল্লাহ, ৭নং ওয়ার্ডে নুর মোহাম্মদ খান, ৮নং ওয়ার্ডে ফারুকুল ইসলাম, ১১নং ওয়ার্ডে হানিফ কবির বাবুল, ১২নং ওয়ার্ডে আলমগীর হুসাইন, ১৩নং ওয়ার্ডে প্রভাষক মাইদুল ইসলাম, ১৬নং ওয়ার্ডে ফরহাদ হোসাইন, ১৭নং ওয়ার্ডে আব্দুস সামাদ, ১৮নং ওয়ার্ডে মুহাম্মদ শাহআলম, ২০নং ওয়ার্ডে মুহাম্মদ ছানাউল্লাহ, ২৪নং ওয়ার্ডে মাওলানা শফিকুল ইসলাম, ২৫নং ওয়ার্ডে মুহাম্মদ শাহিদুজ্জামান, ২৬নং ওয়ার্ডে হাফেজ আবুল হাসান এবং ২৭নং ওয়ার্ডে সালমান হোসাইন শাহীন। এছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ধামগড় ইউনিয়নে মুফতী আবুল কাসেম, মদনপুর ইউনিয়নে মাওলানা মাজহারুল ইসলাম ভূইয়া, কলাগাছিয়া ইউনিয়নে ফারুকুল ইসলাম প্রধান, কাঁচপুর ইউনিয়নে মুহাম্মদ সাহাবুদ্দীন ও সনমান্দি ইউনিয়নে ইবনে মিজানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ইউপি সদস্য পদে মদনপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মুফতি আল-আমীন, কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে মাসুম আহমদ, ৩নং ওয়ার্ডে জুয়েল মাহমুদ এবং ৬নং ওয়ার্ডে মাওলানা আব্দুল কাদিরের নাম ঘোষণা করা হয়। বার্তাটি পাঠিয়েছেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ।