প্রকাশ : ... | ... | ...

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নরেন্দ্র মোদির গভীর উদ্বেগ


সংযুক্ত ছবি

পুরোনো ছবি। | ছবি: সংগৃহীত।

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নরেন্দ্র মোদির গভীর উদ্বেগ স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছেন এবং প্রয়োজন হলে ভারত সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। পোস্টে মোদি লিখেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জেনে তিনি গভীরভাবে ব্যথিত। বাংলাদেশের জনজীবনে দীর্ঘ সময় ধরে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। চিকিৎসায় সহায়তায় চীনা মেডিকেল টিম ঢাকায় এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের পাঁচ সদস্যের একটি প্রাথমিক চিকিৎসক দল সোমবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন। তিনি জানান, মূল বিশেষজ্ঞ চিকিৎসক দল মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবে। অবস্থা স্থিতিশীল— চিকিৎসকদের পর্যবেক্ষণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকতে সবাইকে আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘ম্যাডামের চিকিৎসা সুচারুভাবে চলছে। কেউ বিভ্রান্তিকর তথ্য প্রচার করবেন না, এবং কেউ তাতে প্রভাবিতও হবেন না।’ দোয়ার আহ্বান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে আগের মতোই চিকিৎসাধীন আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তার সেবায় সার্বক্ষণিক নিয়োজিত। রিজভী বলেন, ‘যা শুনছি, তা হলো তার চিকিৎসা নিয়মিতভাবে চলছে। আপনারা সবাই দোয়া করুন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’