প্রকাশ : ... | ... | ...

আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ঠেকাতে ‎নারায়ণগঞ্জে জাকির খানের শোডাউন


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

‎ ‎নারায়ণগঞ্জ প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ঠেকাতে নারায়ণগঞ্জে মিছিল-শোডাউন করেছে মহানগর বিএনপি নেতা জাকির খান। ‎ ‎মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় দেওভোগ নাগবাড়ি মাঠ থেকে শোডাউন বের করে। ‎পরে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া হয়ে সাইনবোর্ড এলাকায় অবস্থান নেন। সেখানে ‎নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা জাকির খানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। পরে পূনরায় মিছিলটি খানপুর হয়ে ডিআইটি গিয়ে শেষ করে। ‎মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জাকির খান। ‎এসময় মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।